পরীক্ষামূলক প্রচার

Breaking News

প্রধানমন্ত্রীর তহবিল থেকে লামায় অসহায়দের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

লামা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানের লামা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে অসহায় ও উপকারভোগীদের মাঝে আর্থিক উপহার বিতরণ করা হয়েছে।

আজ লামা উপজেলা মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা রাশি হস্তান্তর করা হয়।

অনূষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী। তিনি উপস্থিত উপকারভোগীদের হাতে প্রধানমন্ত্রীর এই উপহার ও আর্থিক সহায়তা তুলে দেন।

আর্থিক সহায়তা বিতরণকালে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবসময় দেশের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে আছে। প্রধানমন্ত্রীর এই উপহার গ্রামীণ জনপদের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে।"

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত