প্রকাশ :: ... | ... | ...

প্রধানমন্ত্রীর তহবিল থেকে লামায় অসহায়দের মাঝে আর্থিক সহায়তা বিতরণ


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানের লামা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে অসহায় ও উপকারভোগীদের মাঝে আর্থিক উপহার বিতরণ করা হয়েছে। আজ লামা উপজেলা মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা রাশি হস্তান্তর করা হয়। অনূষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী। তিনি উপস্থিত উপকারভোগীদের হাতে প্রধানমন্ত্রীর এই উপহার ও আর্থিক সহায়তা তুলে দেন। আর্থিক সহায়তা বিতরণকালে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবসময় দেশের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে আছে। প্রধানমন্ত্রীর এই উপহার গ্রামীণ জনপদের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে।"