পরীক্ষামূলক প্রচার

Breaking News

রোয়াংছড়িতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও পুলিশ ডেস্কের সেবা নিয়ে সচেতনতা সভা

রোয়াংছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানের রোয়াংছড়িতে জেন্ডারভিত্তিক ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, মোকাবেলা এবং কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্কের সেবা সম্পর্কে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (UNFPA) সহযোগিতায় এবং রোয়াংছড়ি থানার উদ্যোগে উপজেলা পরিষদের মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এখিং মারমা, জেলা বিএনপি কমিটির সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা, স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ, সমাজসেবক এবং রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শকরা (এসআই) উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় বক্তারা বলেন, নারী, শিশু, কিশোরী ও প্রতিবন্ধীসহ সমাজের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা ও মানবাধিকার রক্ষায় পুলিশ সার্ভিস ডেস্ক অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। এই ডেস্কের মাধ্যমে ভুক্তভোগীরা সম্পূর্ণ নিরাপদ ও গোপনীয় পরিবেশে তাদের অভিযোগ জানাতে পারবেন এবং আইনি ও মানসিক সহায়তা পাবেন। একটি বৈষম্য ও সহিংসতামুক্ত নিরাপদ সমাজ গঠনে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও যুবসমাজসহ প্রতিটি পরিবারকে সোচ্চার হওয়ার এবং এই সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানান অতিথিরা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত