বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে ঘুমধুম ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলটির পক্ষ থেকে জানানো হয়, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী দাদার পক্ষ থেকে ইউনিয়নের ২০০ পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঘুমধুম ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকার গরিব, দুঃখী ও অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য ও ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সাধারণ ও নিম্নআয়ের মানুষের কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা দেওয়াই এ কার্যক্রমের মূল লক্ষ্য। প্রাথমিকভাবে ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডকে নিয়ে সীমিত পরিসরে এ কার্যক্রম শুরু করা হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমে ঘুমধুম ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা আরও জানান, ভবিষ্যতে ঘুমধুম ইউনিয়নের নয়টি ওয়ার্ডকে অন্তর্ভুক্ত করে বৃহত্তর পরিসরে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। বিএনপির ত্যাগী নেতাকর্মীরা পাশে থাকলে আগামীতেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ঘুমধুম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের জন্য কাজ করার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ায় আনন্দ ও শ্রদ্ধা জানিয়ে বিশেষ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে রোয়াংছড়ি উপজেলা যুবদল। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক লু প্রু মং মারমা। অনুষ্ঠানে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে নতুন মন্ত্রী জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করবেন বলে তারা প্রত্যাশা করেন। পরিবেশ র...
বান্দরবানের রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন গভীর পাহাড়ি খাদ থেকে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতরা হলেন—ভোলার বোরহানউদ্দীন উপজেলার বড় মানিকা এলাকার বাসিন্দা মো. জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগের বাসিন্দা রোকাইয়া আক্তার (৩০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২৯ জুলাই) রাতে ঢাকা থেকে ১০ জনের একটি পর্যটক দল মোটরসাইকেলযোগে বান্দরবানের রুমার উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তারা বগালেক এলাকার একটি কটেজে ওঠেন। বিকেলের...
বান্দরবান পার্বত্য জেলায় সম্প্রতি হামের প্রাদুর্ভাব মারাত্মক রূপ ধারণ করেছে। আক্রান্ত হয়ে ইতোমধ্যে একাধিক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে আক্রান্ত শিশুদের চিকিৎসার সুব্যবস্থা ও জরুরি যাতায়াত সুনিশ্চিত করতে নিজস্ব ব্যবস্থাপনায় ২৪ ঘণ্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ জুলাই) বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি চিটি সূত্রে এই তথ্য জানা যায়। নোটিশে উল্লেখ করা হয়, জেলায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আক...
বান্দরবানের রুমা উপজেলায় মহামারী আকারে ছড়িয়ে পড়া হামের প্রাদুর্ভাবে একের পর এক শিশুর নির্মম মৃত্যু এবং আরও একাধিক শিশুর মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন থাকার ঘটনায় গোটা জেলাজুড়ে চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। একটি শিশুর অকালমৃত্যু কেবল তার পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, বরং তা সমগ্র সমাজ ও রাষ্ট্র কাঠামোর জন্যও গভীর বেদনার বিষয়। প্রতিরোধযোগ্য একটি রোগে এভাবে শিশু মৃত্যুর মিছিল দুর্গম পাহাড়ি অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থার চরম নাজুকতা ও বিদ্যমান সীমাবদ্ধতাকেই আবার নতুন করে জনসমক্ষে উন্মো...
বান্দরবান জেলার রুমা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোন। রবিবার (১৪ জুন) দুপুরে রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার (এসবিপি, পিএসসি) অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১১ জুন রুমা উপজেলার থানা পাড়ায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্...