পরীক্ষামূলক প্রচার

Breaking News

লামায় সরকারের ১৮০ দিনের অর্জন ব্রিফিং

লামা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানের লামা উপজেলায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে বিগত ১৮০ দিনে গৃহীত প্রচার কার্যক্রম ও উন্নয়নমূলক অর্জন তুলে ধরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে ২০২৬) বিকাল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অধীনস্থ লামা তথ্য অফিস (লামা-আলীকদম-নাইক্ষ্যংছড়ি) এ ব্রিফিংয়ের আয়োজন করে।

লামা তথ্য অফিসার মোঃ রাশেদুল হক রাসেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের সামাজিক নিরাপত্তা ও টেকসই উন্নয়ন দর্শনের অংশ হিসেবে গত ১৮০ দিনে দেশব্যাপী ১,৩২১টি উঠান বৈঠক, ২০২টি মহিলা সমাবেশ, ১১,০৬৩টি চলচ্চিত্র প্রদর্শনী, ৩,২৪৮টি সড়ক প্রচার ইউনিট ও ২,৩৯১টি অনলাইন ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।

ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি, স্মার্ট কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল খনন, বনায়ন, নারীর ক্ষমতায়ন ও শিক্ষা খাতের বিভিন্ন উদ্যোগের অগ্রগতি তুলে ধরা হয়। স্থানীয়ভাবে ফাঁসিয়াখালী ইউনিয়নের ১,০৯৭ জন নারী ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় এসেছেন বলে জানানো হয়।

এছাড়া লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার কৃষকদের তথ্য যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে বলেও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত