সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মাকে বান্দরবানে প্রথম আগমনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বান্দরবান প্রেসক্লাব।
শনিবার শহরের প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ নবনিযুক্ত সংসদ সদস্যের সফলতা কামনা করেন এবং বান্দরবানের উন্নয়ন ও পাহাড়ি জনগোষ্ঠীর কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
অ্যাডভোকেট মাধবী মার্মাও এসময় বান্দরবানের সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।