পরীক্ষামূলক প্রচার

Breaking News

ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেক্স রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত ও বৌদ্ধ বিহারের অধ্যক্ষ-উপাধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি:
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত ও বৌদ্ধ বিহারের অধ্যক্ষ-উপাধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি:

রাজধানীতে আনুষ্ঠানিকভাবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, ধর্মীয় নেতা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাদেরও নিয়মিত মাসিক সম্মানী প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী প্রদানের পাশাপাশি পুরোহিত, সেবায়েত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রমও একযোগে চালু করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় নেতারা সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে সরকার এই কর্মসূচি চালু করেছে।

তিনি আরও বলেন, দেশের সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে সরকার সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় নেতাদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, পর্যায়ক্রমে দেশের আরও বেশি ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় নেতাকে এই কর্মসূচির আওতায় আনা হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত