পরীক্ষামূলক প্রচার

Breaking News

লামায় আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

বান্দরবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) দীপেন দেওয়ান এমপি,  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পার্বত্য বিষয়ক–এর মন্ত্রী, সরকারি সফরে লামা উপজেলা আসছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এটি তাঁর সরকারি কর্মসূচির অংশ হিসেবে লামা সফর।

স্থানীয়দের মতে, সদ্য গঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের দায়িত্ব গ্রহণের এক মাস পূর্ণ হওয়ার আগেই একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর লামা সফরকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারের বর্তমান সময়ের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হচ্ছে—“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”। নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের সার্বিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার “ফ্যামিলি কার্ড” কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে।

এই কর্মসূচির অংশ হিসেবে পাইলটিং পর্যায়ে লামা উপজেলা অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লামা উপজেলার প্রায় ১,০০০ পরিবারকে এই কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

এদিকে মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্যকে স্বাগত জানাতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি -এর লামা উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভ্যর্থনা গেইট, ব্যানার ও পোস্টার স্থাপন করছেন বলে জানা গেছে।

মন্ত্রীের এই সফরকে কেন্দ্র করে লামা উপজেলায় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত