পরীক্ষামূলক প্রচার

Breaking News

বিএনপির সংরক্ষিত নারী আসনের প্রার্থী মাধবী মারমা-র মনোনয়ন বাতিল চেয়ে আপিল, অভিযোগ অস্বীকার

ডেক্স রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিএনপির প্রার্থী মাধবী মারমা-র প্রার্থিতা বাতিলে আপিল, সামনে আনলেন চন্দ্রা চাকমা ছবি: গিরিকণ্ঠ
বিএনপির প্রার্থী মাধবী মারমা-র প্রার্থিতা বাতিলে আপিল, সামনে আনলেন চন্দ্রা চাকমা ছবি: গিরিকণ্ঠ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাধবী মারমা-র মনোনয়ন বাতিলের দাবিতে আপিল করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চন্দ্রা চাকমা।

রোববার (২৬ এপ্রিল) রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বরাবর এ আবেদন জমা দেন তিনি।

আবেদনে চন্দ্রা চাকমার অভিযোগ, মাধবী মারমা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য পদ থেকে যথাযথভাবে পদত্যাগ না করেই গত ২১ এপ্রিল সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা আইনবিরোধী। তিনি দাবি করেন, জেলা পরিষদ আইন ও নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন করেছেন ওই প্রার্থী।

তবে অভিযোগ অস্বীকার করে মাধবী মারমা বলেন, তিনি ২০ এপ্রিলই পদত্যাগ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা জমাও হয়েছে। হলফনামায় বিষয়টি উল্লেখ না থাকার বিষয়ে তিনি বলেন, ফরমেটে এমন তথ্য চাওয়া হয়নি।

এদিকে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জানান, মাধবী মারমার পদত্যাগপত্র ২০ এপ্রিল স্বাক্ষরিত হলেও তা তার দপ্তরে পৌঁছেছে ২৬ এপ্রিল।

এ ঘটনায় নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, তা এখন দেখার বিষয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত