পরীক্ষামূলক প্রচার

Breaking News

অর্থের অভাব হার মানল মানবিকতায়: মন্ত্রীর সহায়তায় এসএসসি পরীক্ষায় বসছে ইশিকা চাকমা

ডেক্স রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাঙামাটির বরকল উপজেলার প্রত্যন্ত জারুলছড়ি এলাকার শিক্ষার্থী ইশিকা চাকমার স্বপ্ন প্রায় থেমে যাচ্ছিল অর্থাভাবে। এসএসসি পরীক্ষায় অংশ নিতে প্রয়োজনীয় প্রায় ৭ হাজার টাকা জোগাড় করতে না পেরে সে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়, এবারের পরীক্ষায় বসতে পারবে না।

তবে শেষ মুহূর্তে আশার আলো হয়ে এগিয়ে আসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী । বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি ইশিকার পরীক্ষার সব দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন এবং ব্যক্তিগতভাবে তার হাতে ১০ হাজার টাকা তুলে দেন।

এই সহায়তায় নতুন করে স্বপ্ন দেখছে ইশিকা। শুধু আর্থিক সাহায্যই নয়, ভবিষ্যতে পড়াশোনায় যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মন্ত্রী। তার এই মানবিক উদ্যোগ এলাকাজুড়ে প্রশংসিত হয়েছে এবং অন্যদের জন্যও হয়ে উঠেছে অনুপ্রেরণা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত