পরীক্ষামূলক প্রচার

Breaking News

মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু: নেশার টাকা নিয়ে কলহ

রাঙ্গামাটি শহরের তবলছড়ি এলাকার আসামবস্তি মির্জা টিলায় নেশার টাকাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের কোপে সাকিবুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দুপুরে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সাকিবুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন দুপুরে তিনি নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্যক্ত ও বাকবিতণ্ডার মধ্যে ক্ষুব্ধ হয়ে তার মা রেখা ইসলাম দা দিয়ে ছেলেকে আঘাত করেন। এতে সাকিবুল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাকিবুল ইসলামের বাবা রফিকুল ইসলাম পেশায় একজন সিএনজি অটোরিকশাচালক। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, মির্জা টিলা এলাকায় পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মা রেখা ইসলাম এবং বাবা রফিকুল ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

$post['title']

বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধের খবরটি ভুয়া

$post['title']

বিলাইছড়ি সেনাজোনের উদ্যোগে প্লাস্টিক বর্জ্য অপসারণ ও সচেতনতা

$post['title']

সাজেকে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

$post['title']

ঘাগড়া-চেলাছড়ায় সশস্ত্র সংঘর্ষের দাবি, নিহত ১ ও আহত কয়েকজন

$post['title']

মন্ত্রী পদে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন