পরীক্ষামূলক প্রচার

Breaking News

প্রবারণা পূর্ণিমায় বান্দরবান সেনা জোনের আর্থিক সহায়তা

ডেক্স রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
প্রবারণা পূর্ণিমায় বান্দরবান সেনা জোনের মানবিক সহায়তা ছবি: গিরিকন্ঠ
প্রবারণা পূর্ণিমায় বান্দরবান সেনা জোনের মানবিক সহায়তা ছবি: গিরিকন্ঠ

প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে বান্দরবান সদর সেনা জোনের উদ্যোগে বিভিন্ন বৌদ্ধবিহার, পাড়াভিত্তিক সংগঠন, পূজা উদযাপন কমিটি ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বান্দরবান সদর সেনা জোনের ট্রেনিং শেডে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর রাফিউর রহমান রাজীব, এসইউপি।

এ সময় বিভিন্ন বৌদ্ধবিহার, পাড়াভিত্তিক সংগঠন ও প্রবারণা পূর্ণিমা উদযাপন কমিটির প্রতিনিধিদের পাশাপাশি অসচ্ছল ও দরিদ্র ব্যক্তিদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় উৎসব উদযাপনে সহযোগিতা এবং স্থানীয় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে পার্বত্য অঞ্চলে সম্প্রীতি, সৌহার্দ্য, পারস্পরিক আস্থা ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে নিয়মিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত