পরীক্ষামূলক প্রচার

Breaking News

রোয়াংছড়ি উপজেলা-এ ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতঘর পুড়ে ছাই

রোয়াংছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকন্ঠ
ছবি: গিরিকন্ঠ

 

বান্দরবানের -র তাইম্রংছড়া পাড়ায় সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। স্থানীয়দের মতে, প্রীতিময় তঞ্চঙ্গ্যার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের সুভাস তঞ্চঙ্গ্যা ও বিনিময় তঞ্চঙ্গ্যার ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে রওনা দিলেও উপজেলা সদরের প্রবেশমুখে থাকা নিম্ন উচ্চতার তোরণের কারণে বড় গাড়ি ঢুকতে না পারায় প্রায় আধা ঘণ্টা বিলম্ব হয়, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ঘরবাড়ি, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও খাদ্যশস্য রক্ষা করা সম্ভব হয়নি; ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ শুরু করেছে, আর ভবিষ্যতে জরুরি সেবা নিশ্চিত করতে প্রতিবন্ধক ওই তোরণ অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত