পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এক বিশেষ ভৌগোলিক ও সামাজিক বাস্তবতার অঞ্চল, যেখানে বাঙালি ও বিভিন্ন উপজাতি জনগোষ্ঠীর মিশ্র বসবাস। যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা, শিক্ষা-স্বাস্থ্যসেবার অপ্রতুলতা এবং কর্মসংস্থানের অভাবে এই অঞ্চলের যুবসমাজ দীর্ঘদিন ধরে নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি। এই বাস্তবতা মাথায় রেখে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে শুধু নিরাপত্তার দায়িত্ব পালন নয়, বরং উন্নয়ন ও সম্প্রীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় গুইমারা, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি—এই চারটি রিজিয়নে আগস্ট থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিস্তৃত ধারাবাহিক পরিকল্পনা অনুযায়ী পরিচালিত কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম আজ পাহাড়ি যুবসমাজের জীবনে বাস্তব পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠেছে। যুগের চাহিদা মেটাতে বহুমুখী উদ্যোগ এই প্রশিক্ষণ তালিকায় রয়েছে ফুটবল কোচিং, মোবাইল মেরামত, যানবাহন মেকানিক্স, মিডওয়াইফ ও নার্সিং, এসি-ফ্রিজ মেরামত, গাড়ি চালনা, কৃষি প্রযুক্তি, যানবাহন রক্ষণাবেক্ষণ, ফ্রিল্যান্সিং, কম্পিউটার এবং সেলাই বা টেইলারিং প্রশিক্ষণ। একদিকে যেমন স্বাস্থ্যসেবা খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ একাধিক ব্যাচে পরিচালিত হচ্ছে, তেমনি অন্যদিকে তথ্যপ্রযুক্তি যুগের চাহিদা মেটাতে কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে। আবার প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য মোবাইল, যানবাহন ও এসি-ফ্রিজ মেরামতের মতো ব্যবহারিক প্রশিক্ষণ যুক্ত করা হয়েছে, যা প্রশিক্ষণার্থীদের সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে পারে। পাহাড়ি অঞ্চলে প্রাতিষ্ঠানিক কারিগরি শিক্ষার সুযোগ কম থাকায় সেনাবাহিনীর এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ শূন্যতা পূরণ করছে এবং একজন প্রশিক্ষিত ব্যক্তি নিজের পাশাপাশি পরিবার ও সমাজেও দক্ষতা ছড়িয়ে দিচ্ছেন। রিজিয়নভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমের বিস্তৃতি গুইমারা রিজিয়নে ১৮ আগস্ট থেকে ০১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত মোবাইল মেরামত প্রশিক্ষণ চলছে এবং মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ তিনটি ব্যাচে আগস্ট মাসজুড়ে পরিচালিত হচ্ছে, যদিও ফুটবল কোচিং ও যানবাহন মেকানিক্সের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বান্দরবান রিজিয়নে সেপ্টেম্বর ২০২৬ মাসে এসি-ফ্রিজ মেরামত, যানবাহন চালনা ও কৃষি প্রযুক্তি প্রশিক্ষণ শুরু হচ্ছে এবং পরবর্তী মাসগুলোতে ক্রমান্বয়ে যানবাহন মেরামত, রক্ষণাবেক্ষণ, ফ্রিল্যান্সিং ও মিডওয়াইফ বা নার্সিং প্রশিক্ষণ সম্পন্ন হবে। খাগড়াছড়ি রিজিয়নে মেকানিক্স, মোবাইল মেরামত, কম্পিউটার এবং মিডওয়াইফ বা নার্সিং প্রশিক্ষণ আগস্ট থেকে অক্টোবর ২০২৬-এর মধ্যে দুটি বড় ব্যাচে পরিচালিত হচ্ছে। রাঙামাটি রিজিয়নে মিডওয়াইফ, টেইলারিং, কম্পিউটার ও যানবাহন মেকানিক্স—এই চার খাতে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে, যা পাহাড়ি যুব-যুবতীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। দীর্ঘমেয়াদী উন্নয়ন ও সম্প্রীতির বার্তা এই প্রশিক্ষণ কার্যক্রম কোনো বিক্ষিপ্ত বা তাৎক্ষণিক উদ্যোগ নয়, বরং সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে পরিচালিত একটি দীর্ঘমেয়াদী প্রয়াস। এর মাধ্যমে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি অধিক সংখ্যক যুবক-যুবতী...
বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ ঘটনার দুই দিন পর উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ৩৮ বিজিবির অধীনস্থ তিন্দু ক্যাম্পসংলগ্ন সাঙ্গু নদীর তীরে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে বিজিবিকে খবর দেন। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।...
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া দুর্গত পরিবারগুলোর মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা 'ব্র্যাক'-এর যৌথ উদ্যোগে গত দুই দিনে মোট ২৭৬টি পরিবারের হাতে এই মানবিক সহায়তা তুলে দেওয়া হয়। রবিবার (১২ জুলাই) উপজেলার হিন্দুপাড়ায় ৫৬টি, বাগানপাড়ায় ৭৪টি এবং থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আশ্রয় নেওয়া ৬০টি পরিবারসহ মোট ১৯০টি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।...
দুর্গম পাহাড়ি অঞ্চলে শিক্ষার আলো জ্বালিয়ে রাখতে এবং সহকর্মী শিক্ষকদের বেতন জোগাতে ছুটির দিনগুলোতে নিজেই পর্যটকদের নৌকা চালাতেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই অনন্য সংগ্রামের গল্পটি নজর কাড়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিষয়টি জানার পরপরই আজ (২৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলাকালেই স্কুলটি দ্রুত জাতীয়করণের বিশেষ নির্দেশনা পাঠান প্রধানমন্ত্রী। সংসদে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ঐতিহাসিক ও আনন্দদায়ক সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভ...
মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘাতের জেরে বান্দরবানের থানচি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা খুমি সম্প্রদায়ের ৪৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সূত্রে জানা গেছে, মিয়ানমারের চিন রাজ্যের পালেতওয়া এলাকার কয়েকটি গ্রাম থেকে আসা এসব ব্যক্তি বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অতিক্রম করেন। শুক্রবার বিকেলে তাঁরা থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হৈকো খুমি পাড়ায় আশ্রয় নেন। খবর পেয়ে বলিপাড়া জোনের আওতাধীন ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ছোট ম...
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নের কয়েকটি পাহাড়ি গ্রামে ডায়রিয়ার পরিস্থিতি আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। প্রয়োজনীয় ওরস্যালাইন, স্যালাইন, ওষুধ ও চিকিৎসকের ঘাটতির কারণে স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে অনেক চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। যদিও ঈদের আগে বিজিবি ও স্বাস্থ্য বিভাগের টিম গিয়ে চিকিৎসা দিয়েছিল, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ইউপি সদস্যদের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে শিশু,...