পরীক্ষামূলক প্রচার

Breaking News

লামায় নুনারবিল মডেল স্কুল পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী

লামা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নুনারবিল মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষার্থীদের সাথে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: গিরিকণ্ঠ
নুনারবিল মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষার্থীদের সাথে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানের লামা উপজেলার নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় সোমবার পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। বিদ্যালয়ে পৌঁছালে প্রধান শিক্ষক মোঃ জাহেদ ছরোয়ার ও শিক্ষার্থীরা তাকে ফুলেল অভ্যর্থনা জানান। এ সময় তিনি ক্লাসরুম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার মান সরাসরি যাচাই করেন। পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ও ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার মহাজন।

পরিদর্শন শেষে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন প্রতিমন্ত্রী। সভায় তিনি বিদ্যালয়ের সীমানা প্রাচীরসহ অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং শিক্ষার মানোন্নয়নে স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। পার্বত্য অঞ্চলের প্রাথমিক শিক্ষার প্রসারে সরকারের বিশেষ নজরদারির কথা উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত