২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর "অপারেশন ফ্লাশ আউট" নামে পরিচালিত অভিযানে সংঘটিত হত্যাকাণ্ড "শাপলা চত্বর ট্রাজেডি" হিসেবে পরিচিত। ১৩ দফা দাবিতে আয়োজিত ওই সমাবেশে গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালায় [৭, ৮]। এই ঘটনায় তদন্তে ঢাকাতেই ৩২ জনসহ ৫৭ জনের বেশি নিহতের তথ্য পাওয়া গেছে, যদিও হেফাজতের দাবি অনুযায়ী সংখ্যাটি আরও বেশি।