পরীক্ষামূলক প্রচার

Breaking News

আলীকদমে ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে ৫০০ বন্যাদুর্গত পরিবারে খাদ্য সহায়তা প্রদান

মো. জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় ও বন্যা কবলিত পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা 'ট্রাই ফাউন্ডেশন'।

আজ শনিবার (১৮ জুলাই) আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নস্থ প্রেসক্লাব মাঠ প্রাঙ্গণে ১ম পর্যায়ের এই ত্রাণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ট্রাই ফাউন্ডেশনের পক্ষে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেন প্রতিষ্ঠানটির বান্দরবান জেলা প্রতিনিধি ও চ্যানেল আই-এর সাংবাদিক মো. ইসমাইল হাসান। বিতরণকৃত প্রতিটি খাদ্য প্যাকেজে ছিল— ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ এবং ৫০০ গ্রাম লবণ।

ত্রাণ বিতরণকালে স্থানীয় উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দুর্যোগের এই সংকটময় সময়ে সাহায্য পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন বন্যাকবলিত স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, চরম বিপদের মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ট্রাই ফাউন্ডেশন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। দুর্গত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তারা প্রতিষ্ঠানটির প্রতি বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত