পরীক্ষামূলক প্রচার

Breaking News

কোতয়ালী পুলিশের অভিযানে মাদক কারবারি, চোর ও পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

মোহাম্মদ শাকিব হোসেন, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি: গিরিকন্ঠ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি: গিরিকন্ঠ

রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, চোর ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাঙ্গামাটি কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, মাদক কারবারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—চট্টগ্রামের রাউজানের পিন্টু দাশ (৪০), রাঙ্গামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফরেস্ট কলোনির বাসিন্দা; আসামবস্তি বাজার এলাকার মোঃ আলভী জাবরান প্রকাশ তানহা (৩৫) এবং রাঙ্গামাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তবলছড়ি এলাকার মোঃ জুয়েল (২৬)।

এ ছাড়া মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মোঃ ইমরান (৩৮), মোঃ জাহেদ (২৯) ও অমর জ্যোতি চাকমা (২৬)কে। ইমরান ও জাহেদ চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লেচুবাগান এলাকার বাসিন্দা এবং অমর জ্যোতি চাকমা রাঙ্গামাটির বরকল উপজেলার ভূষণছড়া এলাকার বাসিন্দা।

চুরি সংগঠনের অভিযোগে রাঙ্গামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শিমুলতলী এলাকার মোঃ মোবারক হোসেন রায়হান (২৬)কে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, সিআর গ্রেপ্তারি পরোয়ানামূলে রাঙ্গামাটি সদর উপজেলার রাঙ্গাপানি হ্যাচারি এলাকার জেসমিন বেগম (৪৫)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ৪, ৫, ৭ ও ৮ নম্বর আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।

রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত