পরীক্ষামূলক প্রচার

Breaking News

বান্দরবান প্রেসক্লাব নির্বাচন: সাধারণ সম্পাদক পদে এন এ জাকিরের মনোনয়ন ফরম সংগ্রহ

বান্দারবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

আসন্ন বান্দরবান প্রেসক্লাব নির্বাচন (২০২৬-২০২৮)-কে কেন্দ্র করে পাহাড়ি জেলা বান্দরবানের সাংবাদিক অঙ্গনে বইছে উৎসবমুখর নির্বাচনি হাওয়া। এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পুনরায় বিজয়ী হওয়ার লক্ষ্যে আজ ১২ই অক্টোবর (সোমবার) আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সময় টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি এন এ জাকির।

বিগত মেয়াদে বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর সময়ে প্রেসক্লাবের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মান বৃদ্ধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে তিনি অত্যন্ত প্রশংসনীয় ও কার্যকরী ভূমিকা রাখেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর এক প্রতিক্রিয়া এন এ জাকির বলেন, “বিগত দিনে বান্দরবান প্রেসক্লাবের সকল সম্মানিত সদস্য ও সহকর্মীদের সার্বিক সহযোগিতায় ক্লাবের মর্যাদা রক্ষা ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ শেষ করার চেষ্টা করেছি। সাংবাদিকদের অধিকার রক্ষা এবং প্রেসক্লাবের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই আমি আবারো সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। আমি সকল সহকর্মী, জ্যেষ্ঠ সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতা এবং দোয়া প্রার্থী।”

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রেসক্লাব প্রাঙ্গণ ও স্থানীয় সাংবাদিকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা এবং জল্পনা-কল্পনা ততই বাড়ছে। ক্লাব সদস্যরা আশা প্রকাশ করছেন, একটি উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বান্দরবান প্রেসক্লাবের যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত