পরীক্ষামূলক প্রচার

Breaking News

বান্দরবানের বগালেকে পাহাড়ি খাদ থেকে ঢাকার দুই পর্যটকের মরদেহ উদ্ধার

রুমা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বান্দরবানের রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন গভীর পাহাড়ি খাদ থেকে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতরা হলেন—ভোলার বোরহানউদ্দীন উপজেলার বড় মানিকা এলাকার বাসিন্দা মো. জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগের বাসিন্দা রোকাইয়া আক্তার (৩০)।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২৯ জুলাই) রাতে ঢাকা থেকে ১০ জনের একটি পর্যটক দল মোটরসাইকেলযোগে বান্দরবানের রুমার উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তারা বগালেক এলাকার একটি কটেজে ওঠেন।
​বিকেলের দিকে দলটি বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে ও ছবি তুলতে যায়। ভ্রমণ শেষে দলের বাকি আট সদস্য ফিরে আসলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে একটি ‘এপাচি ৪ভি’ মোটরসাইকেলে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনের দিকে চলে যান।
​পর্যটকদের গাইড মো. ইসমাইল জানান, সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে তিনি বিষয়টি বগালেক আর্মি ক্যাম্পকে অবহিত করেন। এরপর সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে তাত্ক্ষণিক অনুসন্ধান অভিযান শুরু হয়। পরবর্তীতে রাত সাড়ে ১১টার দিকে ভিউ পয়েন্টের পাশের একটি পাহাড়ি খাদ থেকে ওই দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন,
​“বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি হস্তান্তরের পর প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত