পরীক্ষামূলক প্রচার

Breaking News

প্রশংসায় ভাসছে বান্দরবান জেলা ও পৌর প্রশাসন, বিদ্যুৎ বিভাগের ভূমিকাও অনন্য

বান্দারবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে সৃষ্ট সাম্প্রতিক ভয়াবহ বন্যায় লণ্ডভণ্ড পাহাড়ি জেলা বান্দরবান। যোগাযোগ বিচ্ছিন্নতা আর হাজার হাজার মানুষের পানিবন্দি দশায় যখন চরম মানবিক বিপর্যয় দেখা দেয়, ঠিক তখনই মাঠপর্যায়ে ত্রাণকর্তা হিসেবে অবতীর্ণ হয়েছে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা বিভাগগুলো। দুর্যোগের শুরু থেকে এখন পর্যন্ত দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে এবং জরুরি সেবা সচল রেখে ব্যাপক প্রশংসায় ভাসছেন জেলা প্রশাসক সানিউল ফেরদোস, পৌর প্রশাসক এস. এম. মনজুরুল হক এবং বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন।

মাঠে সক্রিয় জেলা প্রশাসন

বন্যা পরিস্থিতি মোকাবিলায় শুরু থেকেই ঢাল হয়ে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক সানিউল ফেরদোস। উদ্ধার অভিযান পরিচালনা, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা ও ত্রাণ বণ্টন তদারকিতে তিনি দিন-রাত মাঠ চষে বেড়াচ্ছেন। তাঁর সুনির্দিষ্ট নির্দেশনা ও বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বিত তৎপরতার কারণে দুর্গত এলাকার মানুষের ভোগান্তি অনেকটাই লাঘব হয়েছে, যা স্থানীয়দের মাঝে ব্যাপক স্বস্তি এনে দিয়েছে।

৫০ হাজার মানুষের মুখে অন্ন জোগাল পৌরসভা

ত্রাণ ও মানবিক সহায়তায় অনন্য নজির গড়েছেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হক। বন্যার প্রথম দিন থেকেই পৌরসভার উদ্যোগে প্রতিটি ওয়ার্ড ও আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার ও শুকনো ত্রাণ পৌঁছানো হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুধু তাই নয়, গত ১২ জুলাই সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের খাদ্য সংকটের কথা জানতে পেরে তাৎক্ষণিক ব্যবস্থা নেন পৌর প্রশাসক। সিভিল সার্জন ডা. শাহীন হোসাইন চৌধুরীর উপস্থিতিতে প্রায় ৩০০ জনের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়, যা মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

দুর্যোগেও সচল বিদ্যুৎ বিভাগ

প্রতিকূল আবহাওয়ার মুখেও বান্দরবানকে অন্ধকারে ডুবতে দেয়নি স্থানীয় বিদ্যুৎ বিভাগ। নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেনের নেতৃত্বে চরম ঝুঁকি নিয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দিন-রাত লাইনের ক্রুটি মেরামত ও সংযোগ সচল রাখতে কাজ করে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁদের এই নিরলস পরিশ্রমের কথা তুলে ধরে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ নাগরিকরা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত