বান্দরবানে শিক্ষার্থীদের নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে আরও পরিকল্পিত ও কার্যকর করার লক্ষ্যে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বান্দরবান শহরের বিদ্যাপীঠ পুকুর শাখায় এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে নার্সিং ভর্তি পরীক্ষায় আগ্রহী শিক্ষার্থী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের নার্সিং পেশার সম্ভাবনা, ভর্তি পরীক্ষার প্রস্তুতি, পড়াশোনার পরিকল্পনা, নিয়মিত অনুশীলন ও পরীক্ষার কৌশলসহ ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - বিদ্যাপীঠ শিক্ষা পরিবারের পরিচালক পার্থ সৌমেন ধর ও হারুন সালেহীন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপু মারমা ও দীপিকা মালাকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নার্সিং বর্তমানে তরুণ শিক্ষার্থীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ক্যারিয়ার ক্ষেত্র। তবে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, নিয়মিত পড়াশোনা, ধারাবাহিক অনুশীলন এবং পরিকল্পিত প্রস্তুতি। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজ শহরে মানসম্মত প্রস্তুতির সুযোগ তৈরি করা গুরুত্বপূর্ণ।
বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিং গত বছর থেকে নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি কার্যক্রম শুরু করে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রথম বছরেই চারজন শিক্ষার্থী নার্সিংয়ে ভর্তির সুযোগ পেয়েছে। সেই অভিজ্ঞতাকে সামনে রেখে চলতি বছর আরও পরিকল্পিত ও গুছানো একাডেমিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ৪০ নম্বরের একটি MCQ পরীক্ষা নেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক প্রস্তুতির অবস্থা যাচাই এবং পরবর্তী প্রস্তুতির ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক
পার্থ সৌমেন ধর বলেন-
“বান্দরবানের শিক্ষার্থীদের নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য যেন শুধু কোচিংয়ের কারণে অন্য শহরে যেতে না হয়, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। প্রথম বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আরও পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের পাশে থাকতে চাই।”
এবং তার পাশাপাশি বিদ্যাপীঠ কোচিং হোম এর পরিচালক
হারুন সালেহীন বলেন-
“আমাদের লক্ষ্য শুধু ক্লাস নেওয়া নয়; প্রতিটি শিক্ষার্থীর প্রস্তুতির অগ্রগতি নিয়মিত মূল্যায়ন করে তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া। শিক্ষার্থীদের পরিশ্রম ও আমাদের পরিকল্পিত প্রস্তুতির সমন্বয়েই আমরা ভালো ফলাফল প্রত্যাশা করি।”
অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের নার্সিং ভর্তি প্রস্তুতির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত ক্লাস, পরীক্ষা, অনুশীলন ও একাডেমিক দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে।