পরীক্ষামূলক প্রচার

Breaking News

নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়ার প্রস্তুতি: বান্দরবানে তায়কোয়ানডো খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

বান্দারবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সঠিক প্রশিক্ষণ ও পর্যাপ্ত ক্রীড়া সামগ্রীর জোগান দেওয়া যায়, তবে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিয়ে বান্দরবানের জন্য বড় সাফল্য বয়ে আনবে-আজহারুল ইসলাম বাবুল ছবি: গিরিকণ্ঠ
সঠিক প্রশিক্ষণ ও পর্যাপ্ত ক্রীড়া সামগ্রীর জোগান দেওয়া যায়, তবে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিয়ে বান্দরবানের জন্য বড় সাফল্য বয়ে আনবে-আজহারুল ইসলাম বাবুল ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানের তায়কোয়ানডো খেলোয়াড়দের মান উন্নয়ন, নতুন নতুন কৌশল শিক্ষা এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সফলতার লক্ষ্য নিয়ে বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। বান্দরবানের বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং ‘ট্রিপল এ এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী আজহারুল ইসলাম বাবুল তাঁর ব্যক্তিগত অর্থায়নে এই সামগ্রী প্রদান করেন। আজ শনিবার (৪ জুলাই) বিকেলে বান্দরবানের স্পোর্টস ভবনের তায়কোয়ানডো প্রশিক্ষণ কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ক্রীড়া সামগ্রীগুলো বান্দরবান তায়কোয়ানডো ক্লাবের আহ্বায়ক উসিং মং মার্মা (সিং থোয়াই) এবং জেলা কোচ মং সিং মাং-এর হাতে তুলে দেওয়া হয়। আজহারুল ইসলাম বাবুল তাঁর বক্তব্যে বলেন, বান্দরবানের তায়কোয়ানডো খেলোয়াড়দের প্রচুর দক্ষতা রয়েছে; তাদের যদি সঠিক প্রশিক্ষণ ও পর্যাপ্ত ক্রীড়া সামগ্রীর জোগান দেওয়া যায়, তবে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিয়ে বান্দরবানের জন্য বড় সাফল্য বয়ে আনবে।

অনুষ্ঠানে বান্দরবান তায়কোয়ানডো ক্লাবের আহ্বায়ক উসিং মং মার্মা (সিং থোয়াই) খেলোয়াড়দের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এবং শিশু বয়স থেকেই প্রতিটি শিশুকে তায়কোয়ানডো প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের তাগিদ দেন। ক্রীড়া সামগ্রী বিতরণকালে আজহারুল ইসলাম বাবুলের সহধর্মিণী পারভীন আক্তার, স্থানীয় তায়কোয়ানডো খেলোয়াড়, অভিভাবক এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। আজহারুল ইসলাম বাবুলের ব্যক্তিগত অর্থায়নের এই মহতী উদ্যোগকে খেলোয়াড় ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা সাধুবাদ জানিয়েছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত