পরীক্ষামূলক প্রচার

Breaking News

নেতৃত্বের কোন্দল ও কেন্দ্র নিষ্ক্রিয়: বান্দরবানে ‘জাতীয় যুবশক্তি’র ১০ নেতার একযোগে পদত্যাগ

বান্দারবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 

স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃত্বে চলমান তীব্র মতবিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে বান্দরবান জেলা ‘জাতীয় যুবশক্তি’ কমিটির ১০ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন। গত ৩ অক্টোবর ২০২৫ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি কর্তৃক অনুমোদিত হওয়ার পর বছর না ঘুরতেই সংগঠনটিতে এই বড় ধরনের বিপর্যয় ঘটল।

আজ প্রাপ্ত এক চিঠির মাধ্যমে জানা যায়, জুলাই ২০২৬ইং তারিখে সংগঠনের বান্দরবান পার্বত্য জেলা কমিটির আহ্বায়ক বরাবর এই যৌথ পদত্যাগপত্রটি জমা দেওয়া হয়েছে।

পদত্যাগকারী নেতারা হলেন— যুগ্ম-আহ্বায়ক বাবলু নন্দী, যুগ্ম-সদস্য সচিব (দপ্তর) মোঃ শাহাদাত হোসেন, যুগ্ম-সদস্য সচিব জুবায়েদ হোসেন ইমরান, যুগ্ম-সদস্য সচিব (যুব উন্নয়ন) আবদুল্লাহ আল হাসান, মুখ্য সংগঠক ইয়াছিন আরাফাত এবং সংগঠক যথাক্রমে আব্দুর রহিম আশিক, নাজমুল আলম, মোঃ সোহান, মোঃ সরোয়ার ও মাহমুদুল হাসান অভি।

পদত্যাগপত্রে নেতারা অভিযোগ করে জানান, কমিটি গঠনের পর থেকে তারা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সংগঠনের ঘোষিত উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করে আসছিলেন। তবে দীর্ঘদিন ধরে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃত্বের মধ্যে চলমান কোন্দল সংগঠনের স্বাভাবিক কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে এবং সুস্থ সাংগঠনিক পরিবেশ নষ্ট করছে।

নেতারা আরও উল্লেখ করেন, এই উদ্ভূত সমস্যা ও অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি বারবার কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা সত্ত্বেও কেন্দ্র থেকে সুনির্দিষ্ট কোনো সমাধান বা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। যার ফলে কেন্দ্রের এই ব্যর্থতার কারণে তারা আদর্শ ও নৈতিকতার সংঘাত এড়াতে একযোগে স্বেচ্ছায় পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

পরিশেষে, তারা পদত্যাগপত্রটি দ্রুত গ্রহণ করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানানোর পাশাপাশি সংগঠনের সার্বিক কল্যাণ ও ঐক্য কামনা করেছেন। এই গণ-পদত্যাগের ফলে পার্বত্য জেলা বান্দরবানে জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যকলাপে বড় ধরনের স্থবিরতা নেমে আসতে পারে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত