পরীক্ষামূলক প্রচার

Breaking News

কেরাত, আযান ও ইসলামী সংগীতে সেরা শাহ্ জব্বারিয়া তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার চার শিক্ষার্থী

মোহাম্মদ ইব্রাহিম, বান্দরবান প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় চার শিক্ষার্থীর কৃতিত্ব, আনন্দিত মাদ্রাসা পরিবার। ছবি: গিরিকন্ঠ
কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় চার শিক্ষার্থীর কৃতিত্ব, আনন্দিত মাদ্রাসা পরিবার। ছবি: গিরিকন্ঠ

বান্দরবান ইসলামী পাঠাগার কর্তৃক পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতা–২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে শাহ্ জব্বারিয়া তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার চার শিক্ষার্থী।

প্রতিযোগিতায় মাদ্রাসাটির চারজন শিক্ষার্থী বিজয়ী হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

এ সাফল্যে মাদ্রাসা কর্তৃপক্ষ বিজয়ী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের এ অর্জনের পেছনে যাঁদের শ্রম, মেধা, আন্তরিকতা ও দিকনির্দেশনা রয়েছে, সেই সম্মানিত শিক্ষক ও অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের এ অর্জন প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষা, কুরআন তিলাওয়াত, আযান ও ইসলামী সংস্কৃতিচর্চায় আরও উৎসাহিত করবে।

এ সময় মহান আল্লাহর কাছে শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় আরও সমৃদ্ধি এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের তাওফিক কামনা করা হয়।

শাহ্ জব্বারিয়া তাহ্ফিজুল কুরআন মাদ্রাসা কর্তৃপক্ষ বিজয়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত