পরীক্ষামূলক প্রচার

Breaking News

বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধের খবরটি ভুয়া

বান্দারবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া জরুরি গণবিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। একটি কুচক্রী মহল জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই অপপ্রচার চালাচ্ছে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কথিত ওই বিজ্ঞপ্তিতে বগালেক, কেওক্রাডং এবং সুংসাং পাড়াসহ থানচি উপজেলার আওতাধীন সকল পর্যটন কেন্দ্র ও সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পর্যটকদের ভ্রমণ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করার দাবি করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, পর্যটনকেন্দ্র বন্ধ সংক্রান্ত এ ধরনের কোনো বিজ্ঞপ্তি বা আদেশ জারি করা হয়নি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট একটি চক্রান্ত। বর্তমানে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং জেলার সকল পর্যটন স্পট পর্যটকদের জন্য যথারীতি উন্মুক্ত রয়েছে। জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বসাধারণকে এ ধরনের কোনো গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত