পরীক্ষামূলক প্রচার

Breaking News

অকটেন ও পেট্রোল বিক্রি সরকারের নতুন নির্দেশনা

ডেক্স রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে অকটেন ও পেট্রোল বিক্রি কমাতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেল—বিশেষ করে অকটেন ও পেট্রোলের গড় বিক্রি পূর্বের তুলনায় ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার ব্যবস্থা নিতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান আন্তর্জাতিক পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় তেলের সুষম ব্যবহার নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জ্বালানি তেল সরবরাহ ও গ্রহণ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে দেশের জ্বালানি তেলের মজুদ ব্যবস্থাপনা ও সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রাখা সম্ভব হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত