পরীক্ষামূলক প্রচার

Breaking News

আলীকদম সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মোহাম্মদ ইউনুস মিয়া

আলিকদম প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানের আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে আগাম হাওয়া বইতে শুরু করেছে। সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা চুলচেরা বিশ্লেষণ। এর মধ্যে সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং মরহুম খুইল্যা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস মিয়া।

স্থানীয় সাধারণ আমজনতা ও তৃণমূল নেতাকর্মীদের আস্থার প্রতীক হিসেবে দিন দিন তার জনপ্রিয়তা আরও বাড়ছে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা, আলীকদম বাজার, পানবাজার, আমতলী, কলারঝিরি সড়ক ও কলেজ গেইট এলাকাসহ বিভিন্ন চায়ের দোকানে তাকে নিয়ে চলছে নিয়মিত মতবিনিময় ও আলোচনা।

সরেজমিনে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, মোহাম্মদ ইউনুস মিয়া একজন পরোপকারী, সৎ ও দক্ষ ব্যক্তিত্ব হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। তার মরহুম বাবা খুইল্যা মিয়াও এ এলাকার অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এবং ক্লিন ইমেজের কারণে ভোটারদের একটি বড় অংশ তাকে "জনতার চেয়ারম্যান" হিসেবে দেখতে চান। তরুণ প্রজন্ম ও মুরুব্বিদের সাথে তার গভীর ও আন্তরিক মেলবন্ধন নির্বাচনী মাঠে তাকে বেশ সুবিধাজনক অবস্থানে রেখেছে।

স্থানীয় প্রবীণ ব্যক্তিবর্গ জানান, ইউনুস মিয়া সবসময় সাধারণ মানুষের খোঁজখবর রাখেন। তিনি ‘খুইল্যা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন’-এর মাধ্যমে সদর ইউনিয়নে সাম্প্রতিক বন্যাসহ বিভিন্ন সংকটে ত্রাণসামগ্রী বিতরণ করে তৃণমূলের জনগণের পাশে থেকে কাজ করেছেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সদর ইউনিয়নের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হবে বলে তাঁরা মনে করেন।

চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ও আলোচনা প্রসঙ্গে মোহাম্মদ ইউনুস মিয়া বলেন, "আমি জনগণের সেবক হিসেবে আজীবন কাজ করে যেতে চাই। দলীয় সমর্থন এবং ইউনিয়নের মানুষ সুযোগ দিলে, বাবার আদর্শকে ধারণ করে এই ইউনিয়নকে একটি মডেল, বৈষম্যহীন ও যুববান্ধব ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।"

এদিকে, তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের প্রত্যাশা—আসন্ন নির্বাচনে মোহাম্মদ ইউনুস মিয়ার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা ভোটের মাঠে একটি বড় চমক দেখাবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত