বান্দরবানের লামা উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল এই ফ্যামিলি কার্ড, যা নিয়ে সারাদেশে ব্যাপক আলোচনা ও আগ্রহ তৈরি হয়। নির্বাচনী প্রচারণার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে তুলে ধরেন। সেই ধারাবাহিকতায় সরকার গঠনের এক মাসের মধ্যেই এই কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে।
আজ সকাল ১১টায় পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান (এমপি)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০০ আসনের সংসদ সদস্য সা চিং প্রু জেরি এবং বান্দরবান জেলার জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি।
প্রথম পর্যায়ে বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নের মোট ১,০৯৭ জন এই ফ্যামিলি কার্ড পাবেন। কার্ড পেয়ে ফাইতং ইউনিয়নের সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেছেন এবং তারা প্রধানমন্ত্রী তারেক জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন।