পরীক্ষামূলক প্রচার

Breaking News

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবকসহ ৭ জন গ্রেপ্তার

মোহাম্মদ শাকিব হোসেন | রাঙামাটি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবকসহ গ্রেফতার ৭ ছবি: গিরিকন্ঠ
রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবকসহ গ্রেফতার ৭ ছবি: গিরিকন্ঠ

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবার, মাদক সেবন ও বিভিন্ন অভিযোগে দুই কিশোরসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে মাদক কারবারের অভিযোগে মো. বাবু (২৪), সাইফুল ইসলাম প্রকাশ মানিক (৪৫), সাইফী হাসান ওরফে পিয়েল (২৩) এবং মো. সামির হোসেন (২১)কে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া মাদক সেবনের অভিযোগে মো. কাউছার (২৪) এবং মাদক সেবনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে নুর মোহাম্মদ সাকিব (১৯)কে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, রাস্তাঘাট ও স্কুল-কলেজের সামনে আড্ডাবাজির অভিযোগে আরাফাত (২৩) নামে আরও একজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে কিশোরদের পরিবারের পক্ষ থেকে তাদের সংশোধনের সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরবর্তী সময়ে যাচাই-বাছাই শেষে মুচলেকা গ্রহণ করে তাদের পিতা-মাতার জিম্মায় দেওয়া হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত