পরীক্ষামূলক প্রচার

Breaking News

রোয়াংছড়িতে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

রোয়াংছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানের রোয়াংছড়িতে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তাধারা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারের লক্ষ্যে “Startup, Science Project and Innovation Idea Showcasing Programme-2026” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) দুপুরে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক ধারণা ও স্টার্টআপ পরিকল্পনা উপস্থাপন করেন।

রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৌধিচন্দ্র তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন রোয়াংছড়ি কলেজের প্রভাষক উহাইসিং মারমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহান ফাইয়াজ।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বরং বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন করা জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজনের শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করা হয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত