পরীক্ষামূলক প্রচার

Breaking News

বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
প্রজনন স্বাস্থ্য ও অধিকার উন্নয়ন কর্মশালায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি- চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। ছবি: গিরিকণ্ঠ
প্রজনন স্বাস্থ্য ও অধিকার উন্নয়ন কর্মশালায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি- চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানের দুর্গম এলাকায় মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়নে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বান্দরবান জেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা গ্রীন হিলের আয়োজনে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল—ইউএনএফপির সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসএমসিএইচএসডি প্রকল্পের আওতায় বান্দরবান জেলায় মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা জোরদারে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। জেলা সিভিল সার্জন ডা. মো. শাহীন হোসাইন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ওজিএসবি চেয়ারম্যান অধ্যাপক ডা. ফিরোজা বেগম, জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক ডা. সানাইপ্রু ত্রিপুরা, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. মো. রফিকুল ইসলাম এবং জেএসআইয়ের কর্মসূচি পরিচালক ডা. আবু শাহীন।

কর্মশালায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন গ্রীন হিলের উপদেষ্টা ও মেডিকেল অফিসার ডা. অংচালু।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক থানজামা লুসাই বলেন, পাহাড়ের প্রত্যন্ত এলাকায় মা ও শিশু স্বাস্থ্যসেবা আরও জোরদার করতে হবে। মাতৃত্বসেবা নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে থাকা কুসংস্কার দূর করার পাশাপাশি দুর্গম এলাকা থেকে রোগী আনার ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের পাশাপাশি বিকল্প পরিবহন ব্যবস্থার কথাও ভাবতে হবে।

তিনি চিকিৎসকদের আন্তরিকতা, মনোযোগ ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

কর্মশালায় বান্দরবানের বিভিন্ন উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তারা, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক, ইউএনএফপি ও আইসিডিডিআরবির প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত