পরীক্ষামূলক প্রচার

Breaking News

সড়ক ও জনপথ অধিদপ্তরে ১৮৮ পদে চাকরি, আবেদন শুরু ২৯ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

সড়ক ও জনপথ অধিদপ্তর ১৮৮টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৪ থেকে ২০তম গ্রেডের ৫টি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে।

পদের বিবরণ:

  • সার্ভেয়ার: ৯ পদ, মাধ্যমিক পাস + সার্ভে ডিপ্লোমা, বেতন ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

  • সিকিউরিটি সুপারভাইজার: ৪ পদ, স্নাতক বা উচ্চমাধ্যমিক পাস, বেতন ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

  • ইঞ্জিন চালক: ১৬ পদ, মাধ্যমিক পাস, অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার

  • ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট: ৫২ পদ, উচ্চমাধ্যমিক পাস, বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • নিরাপত্তা প্রহরী (সিকিউরিটি গার্ড): ১০৭ পদ, মাধ্যমিক পাস, বেতন ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা: ১৮–৩২ বছর (১ মার্চ ২০২৬ পর্যন্ত)। প্রথম ৩ পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া: http://rhd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত