পরীক্ষামূলক প্রচার

Breaking News

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি: রাতে ১৬ স্পিলওয়ে গেট ৬ ইঞ্চি খুলে পানি নিষ্কাশনের সিদ্ধান্ত

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় উজান ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণে বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট ৬ ইঞ্চি পরিমাণ উঁচু করে পানি নিষ্কাশনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ২৯ আগস্ট ২০২৬ তারিখ দুপুর ২টায় হ্রদের পানির উচ্চতা ১০৫.৬৪ ফুট এমএসএল-এ পৌঁছানোর পর (সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল) আজ রাত ১০টা নাগাদ এই পানি নিষ্কাশন শুরু হতে পারে, যার মাধ্যমে প্রাথমিকভাবে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের ৫টি ইউনিটের মাধ্যমে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি বৃষ্টিপাত ও ইনফ্লোর ওপর ভিত্তি করে গেট খোলার পরিমাণ বা সময় পরিবর্তিত হতে পারে। স্পিলওয়ের গেট খোলার ফলে ভাটির দিকে পানির প্রবাহ বাড়ায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও নদী-হ্রদে চলাচলকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত