পরীক্ষামূলক প্রচার

Breaking News

বান্দরবানে বম শিশুর চোখ বাঁচাতে পাশে দাঁড়াল সেনাবাহিনী

বান্দরবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকন্ঠ
ছবি: গিরিকন্ঠ

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় এক বম শিশুর চোখ বাঁচাতে দেবদূতের মতো পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রৌনিনপাড়ার স্থানীয় বাসিন্দা লাল খম লিয়ান বমের ৫ বছর বয়সী ছেলের উন্নত চিকিৎসায় তাৎক্ষণিক আর্থিক ও মেডিকেল সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।
​সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত ০৩ জুন ২০২৬ তারিখে লাল খম লিয়ান বম তার ছেলের চোখের গুরুতর সমস্যার কথা জানিয়ে এবং উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন নিয়ে রৌনিনপাড়া আর্মি ক্যাম্পে আসেন। তিনি জানান, শিশুটি দীর্ঘদিন ধরে চোখের জটিলতায় ভুগছিল এবং দ্রুত চিকিৎসা না করালে যেকোনো সময় তার চোখ দুটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। ছয় সদস্যের পরিবারে লাল খম লিয়ান বম একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় সীমিত আয় দিয়ে পরিবারের ভরণ-পোষণ ও ছেলের ব্যয়বহুল চিকিৎসা নিশ্চিত করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল।
​"সন্তানের সুস্থতা নিশ্চিত হওয়ায় লাল খম লিয়ান বম বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রতি গভীর ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।"
​আবেদনের পরিপ্রক্ষিতে রৌনিনপাড়া আর্মি ক্যাম্প অত্যন্ত দ্রুততার সাথে শিশুটির চিকিৎসার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি দ্রুততম সময়ে সংশ্লিষ্ট চক্ষু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ ও সমন্বয় সাধন করে শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করা হয়। সেনাবাহিনীর এই সময়োপযোগী ও মানবিক পদক্ষেপের ফলে শিশুটির চোখ বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়।
​উল্লেখ্য, দুর্গম পাহাড়ি অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও মানবিক সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চিকিৎসা, শিক্ষা, খাদ্য সংকটে ত্রাণ বিতরণ এবং প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে সেনাবাহিনী সবসময়ই সাধারণ জনগণের পাশে এসে দাঁড়িয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত