আজ ২৩ মে, ২০২৬। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ জ্যোতিষ্ক, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী। বাংলা সাহিত্য ও সংস্কৃতির এমন কোনো শাখা নেই, যেখানে এই মহান পুরুষের ছোঁয়া লাগেনি। পরাধীনতার শৃঙ্খল ভাঙার গান গেয়ে তিনি যেমন হয়েছেন ‘বিদ্রোহী কবি’, তেমনি হৃদয়ের গভীর আকুতি দিয়ে লিখেছেন কালজায়ী প্রেমের কবিতা ও গান। জন্ম ও শৈশব: ১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নজরুল। তাঁর পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা খাতুন। পিতার অকাল মৃত্যুর পর চরম দারিদ্র্যের মধ্যে কাটে তাঁর শৈশব, যে কারণে তাঁর ডাকনাম ছিল ‘দুখু মিয়া’।জীবিকার তাগিদে কিশোর বয়সেই তিনি ল্যাটোর দলে যোগ দেন, রুটির দোকানে কাজ করেন এবং পরবর্তীতে রেলওয়ে গার্ডের বাবুর্চি হিসেবেও দায়িত্ব পালন করেন। এই প্রতিকূলতাই তাঁর ভেতরের কবিসত্তাকে জাগিয়ে তোলে এবং সাধারণ মানুষের জীবনের সাথে তাঁকে গভীরভাবে পরিচিত করায়। সৈনিক জীবন ও সাহিত্যে আত্মপ্রকাশ প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯১৭ সালে নজরুল ৪১ নম্বর বাঙালি পল্টনে যোগ দিয়ে যুদ্ধক্ষেত্রে (বর্তমানে পাকিস্তানে) যান। সেখানে বসেই তাঁর সাহিত্যচর্চার মূল ভিত্তি তৈরি হয়। যুদ্ধ শেষে ১৯২০ সালে কলকাতায় ফিরে তিনি পুরোপুরি সাহিত্য ও সাংবাদিকতায় আত্মনিয়োগ করেন। ‘নবযুগ’ ও ‘ধূমকেতু’ পত্রিকার মাধ্যমে তাঁর ক্ষুরধার লেখনী ব্রিটিশ রাজের ভিত কাঁপিয়ে দিয়েছিল। ‘বিদ্রোহী’ কবি ও কারাবরণ ১৯২১ সালের ডিসেম্বর মাসে নজরুল রচনা করেন তাঁর কালজায়ী কবিতা ‘বিদ্রোহী’। এই একটি কবিতাই বাংলা সাহিত্যে তাঁর স্থান চিরস্থায়ী করে দেয়। অন্যায়, অত্যাচার ও পরাধীনতার বিরুদ্ধে তাঁর এই তীব্র প্রতিবাদী কণ্ঠস্বর তৎকালীন তরুণ সমাজকে আলোড়িত করেছিল। ব্রিটিশ বিরোধী লেখার জন্য ১৯২৩ সালে তাঁকে কারাবরণ করতে হয়, যেখানে তিনি রাজবন্দীদের অধিকার আদায়ের জন্য ৪০ দিন অনশন করেছিলেন। নজরুল সঙ্গীত: সুরের এক বিশাল সমুদ্র কাজী নজরুল ইসলাম কেবল কবি ছিলেন না, তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। তিনি প্রায় ৩,০০০-এর বেশি গান রচনা করেছেন, যা আজ ‘নজরুল গীতি’ নামে পরিচিত। তিনি বাংলা গানে গজল, ঠুমরি ও খেয়ালের সার্থক প্রয়োগ করেন। একদিকে তিনি যেমন লিখেছেন কালজায়ী ইসলামি গজল ও হামদ-নাত, অন্যদিকে তেমনি রচনা করেছেন চমৎকার সব শ্যামা সঙ্গীত ও ভজন। তাঁর সৃষ্টিতে ফুটে উঠেছে অসাম্প্রদায়িক চেতনার চিরন্তন রূপ। শেষ জীবন ও বাংলাদেশে আগমন দুর্ভাগ্যবশত, ১৯৪২ সালে মাত্র ৪৩ বছর বয়সে কবি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন এবং চিরতরে বাকশক্তি ও মানসিক ভারসাম্য...
ভারতের রাজধানী দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার কারণে তীব্র জলজটের হয়েছে। যার ফলে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। Advertisement রোববার (২৫ মে) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ব্যাপক বৃষ্টিতে মোতি বাগ, মিন্টো রোড এবং দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-সংলগ্ন এলাকায় তীব্র জলজট দেখা যায়। আবহাওয়া অফিস জানিয়েছে, রাত ১১ টা ৩০ থেকে ভোর ৫টা ৩০ পর্যন্ত ছয় ঘণ্টায় সর্বোচ্চ ৮২ কিলোমিটার বেগে বাতাস বইছে। এই সময়ে ৮১.২ মিলিমিটার...
গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের আর বেশি সময় বাকি নেই। ঠিক এই সময় দল গুছানোর কাজটা করছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আসছে আসরের জন্য বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলে টানতে চায় তারা। এছাড়াও সৌম্য সরকারের দিকে নজর দিয়েছে বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। Advertisement দলের পরিচালক শানিয়ান তানিম শনিবার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার... আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা সাধারণত টি-টোয়েন্টি দলে থাকেন না, তাই তখন...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৩ হাজার ৯০০ ছাড়িয়েছে। Advertisement এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি আগ্রাসনে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫৩ হাজার ৯০১ জনে। শনিবার (২৪ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায়...
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর থেকে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রজনী আক্তার তুশি (৩৮)। Advertisement শনিবার রাতে ফতুল্লার মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন রুবেল মিয়ার বাড়ি থেকে ছাত্র-জনতা আটক করে তাকে পুলিশে সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম। জানা যায়, রজনী আক্তার তুশি ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য। তিনি ডেমরা সারুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকার আবুল কাশেমের মেয়ে। ফতুল...
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা এলাকার শ্যামপুর সীমান্তে শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- শ্যামপুর গ্রামের শের আলীর ছেলে রবিউল (২৮) ও একই গ্রামের আব্দুল হাকিম মিয়ার ছেলে আজাদ হোসেন (২৬)। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুলতারপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট ক...