রমজান মাস মুসলমানদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। তবে এ সময় সঠিক খাদ্যাভ্যাস না থাকলে শরীরের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে পানিশূন্যতা, দুর্বলতা, মাথা ঘোরা এবং হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। তাই ইফতার ও সাহরিতে পুষ্টিকর ও পরিমিত খাবার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলেন, ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া, তেল ও চিনি জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত। পরিবর্তে ফলমূল, পর্যাপ্ত পানি, ডাল, সবজি ও সহজপাচ্য খাবার গ্রহণ করলে শরীর সুস্থ থাকে। পাশাপাশি সাহরিতে কার্বোহাইড্রেট ও প্রোটিনসমৃদ্ধ খাবার গ্রহণ করলে সারাদিন কাজের শক্তি পাওয়া যায়। এছাড়া, ফাস্টফুড ও অতিরিক্ত মসলাযুক্ত খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে সতর্ক করেছেন তারা। রমজানে সুস্থ থাকতে ধূমপান ও অতিরিক্ত চা-কফি পরিহার করার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সচেতন খাদ্যাভ্যাস শুধু রমজানে নয়, সারা বছর সুস্থ জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কাঁঠাল একটি অত্যন্ত পুষ্টিকর ও উপকারী ফল। এতে রয়েছে বিভিন্ন খনিজ, ভিটামিন এবং অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরের জন্য খুবই দরকারি। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমশক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। এমনকি হৃদরোগ, কোলন ক্যানসার এবং পাইলসের মতো সমস্যাতেও কাঁঠাল উপকারী হিসেবে বিবেচিত। বাংলাদেশে কাঁঠালকে 'পুষ্টির রাজা' এবং ‘গরিবের খাবার’ হিসেবে আখ্যা দেওয়া হয়। তবে উপকারের পাশাপাশি কিছু মানুষের ক্ষেত্রে কাঁঠাল খাওয়া বিপদের কারণও হতে পারে। চলুন জেনে নেওয়া যাক,...
গ্রামীণ সমাজে বহুদিন ধরেই নানা কুসংস্কার ও লোকবিশ্বাসের প্রচলন রয়েছে। এরই একটি হলো—জোড়া কলা খেলে যমজ সন্তান হয়। এই ধারণা এতটাই প্রচলিত যে অনেক পরিবারে অন্তঃসত্ত্বা নারীদের জোড়া কলা খেতে বারণ করা হয়। আবার কেউ কেউ যমজ সন্তানের আশায় জোড়া কলা খেয়ে থাকেন। কিন্তু প্রশ্ন হলো—এই বিশ্বাসের পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি? বিজ্ঞানের ভাষায়, উদ্ভিদের এমন অস্বাভাবিক গঠনকে ‘ফ্যাসিয়েশন’ বলা হয়। এটি একটি জিনগত বা পরিবেশগত বিকৃতি, যেখানে কোষ বিভাজন ঠিকমতো না হয়ে ফুল, কাণ্ড বা ফল...
দেশজুড়ে চলছে আম-কাঠালের পাশাপাশি লিচুর মৌসুম। সুস্বাদু ও পুষ্টিকর এই ফলটি বড়দের মতো শিশুরাও খুব পছন্দ করে। তবে সতর্ক না থাকলে লিচুর বিচি গলায় আটকে গিয়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ ধরনের ঝুঁকি রয়েছে সব বয়সীদের জন্যই। গলায় বিচি আটকে গেলে যেভাবে বুঝবেন: যদি শ্বাস নিতে কষ্ট হয়, কথা বলা বন্ধ হয়ে যায়, কাশি দিতে না পারেন বা ঠোঁট ও মুখ নীলচে হয়ে যায়, তাহলে বুঝতে হবে—গলায় কিছু আটকে গেছে, হতে পারে সেটি লিচুর বিচি। এই অবস্থায় কী করবেন: – হেইমলিখ ম্যানুভার প্রয়োগ করুন: প্রশিক্ষিত...
এক বছর পর আবারও গার্টার ডে’তে ফিরে এলেন প্রিন্সেস অফ ওয়েলস, কেট মিডলটন। উইন্ডসরের ঐতিহ্যবাহী সেন্ট জর্জ চ্যাপেলে আয়োজিত এই রাজকীয় অনুষ্ঠানে হাজির হয়ে তিনি যেন জানান দিলেন, অসুস্থতা কাটিয়ে আগের মতোই তিনি আছেন রাজকীয় মেজাজে। গার্টার ডে উপলক্ষে কেট পরেছিলেন সেল্ফ-পোর্ট্রেট ব্র্যান্ডের একটি ক্রিম রঙা মিডি ড্রেস। যার ওপরের অংশে ছিল ব্লেজার শৈলী আর নিচে স্নিগ্ধ চিফন স্কার্ট। এই একই পোশাক কিছুদিন আগেই আরেকটি অনুষ্ঠানে পরেছিলেন তিনি। তবে এবার সেই পোশাকেই তিনি এনেছেন নতুন মাত্রা। মিলিয়েছেন স্মার...
আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ রোববার বিক্রি হচ্ছে ৪ জুনের টিকিট। পশ্চিমাঞ্চলের এই টিকিট বিক্রি শুরুর পর ওয়েবসাইটে সর্বোচ্চ ২ কোটি ৭৬ লাখ হিট বা টিকিট ক্রয়ের চেষ্টা করা হয়েছে। Advertisement এর আগে পশ্চিমাঞ্চলের যেসব যাত্রী আগামী ৪ জুন ভ্রমণ করতে চান তাদের জন্য সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়। এরপর দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে। রোববার (২৫ মে) সকালে বাংলাদেশ রেলওয়ের সূত্র এসব তথ্য জানিয়েছে। রে...