বান্দরবান বিশ্ববিদ্যালয়ে দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি, পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘মৌসুমি ফল উৎসব-২০২৬’। সোমবার (৮ জুন) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন মৌসুমি ফলের বর্ণিল সমাহারে সাজানো উৎসবটি শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিডিএস বিভাগের শিক্ষার্থী চন্দ্রিমা বড়ুয়া ও মিয়াদ মারজান। উৎসবে আম, কাঁঠাল, লিচু, আনারস, পেঁপেসহ বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল আকর্ষণীয়ভাবে প্রদর্শন করা হয়। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট সদস্য ডা. অং চালু। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. লেনিন তালুকদার, সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং জেএসআই-এর ম্যানেজার ডা. সুমথ ম্রো। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি. এ. এম. ওমর ফারুক, জিডিএস বিভাগের কো-অর্ডিনেটর মুহাম্মদ ওয়াহিদুর রহমান, প্রভাষক মো. সাহাদাত হোসেন, নাকিবুল ইসলাম চৌধুরী, কম্পিউটার সায়েন্স বিভাগের কো-অর্ডিনেটর মোহাম্মদ আমীর সাদাত, ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর সোহরাব হোসেন, এইচটিএম বিভাগের কো-অর্ডিনেটর উম্মে শিয়ামী শাহতাজ, প্রভাষক স্বরাজ কুমার শর্মা, উদ্বভ কুন্ডুসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। আয়োজকেরা জানান, দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক হবে। দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা বিভিন্ন মৌসুমি ফলের স্বাদ গ্রহণের পাশাপাশি দেশীয় ফলের বৈচিত্র্য, পুষ্টিমান ও স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে জানার সুযোগ পান। ফল উৎসবের আনন্দে সবুজের অঙ্গীকার—বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি। অনুষ্ঠানের একপর্যায়ে ‘এরিয়া স্টাডিজ’ কোর্সের আওতায় পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। এতে সেরা পোস্টার উপস্থাপককে ক্রেস্ট প্রদান এবং অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ ছাড়া বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) ক্লাবের উদ্যোগে ফল উৎসব উপলক্ষে ক্যাম্পাসে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। আয়োজকদের আশা, এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৩ হাজার ৯০০ ছাড়িয়েছে। Advertisement এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি আগ্রাসনে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫৩ হাজার ৯০১ জনে। শনিবার (২৪ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায়...
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর থেকে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রজনী আক্তার তুশি (৩৮)। Advertisement শনিবার রাতে ফতুল্লার মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন রুবেল মিয়ার বাড়ি থেকে ছাত্র-জনতা আটক করে তাকে পুলিশে সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম। জানা যায়, রজনী আক্তার তুশি ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য। তিনি ডেমরা সারুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকার আবুল কাশেমের মেয়ে। ফতুল...
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা এলাকার শ্যামপুর সীমান্তে শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- শ্যামপুর গ্রামের শের আলীর ছেলে রবিউল (২৮) ও একই গ্রামের আব্দুল হাকিম মিয়ার ছেলে আজাদ হোসেন (২৬)। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুলতারপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট ক...
আশুগঞ্জ থানার ওসি মোহা. বিল্লাল হোসেন। তার নিয়ন্ত্রণে মাদক ব্যবসা। তিনি মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছেন। অভিযোগ পাওয়া গেছে, মাদককারবারিদের তার সাহায্য করার বিষয়টি ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। রাত ১২টার পর থেকে রাতভর মাদককারবারিসহ বিভিন্ন স্থানে মদের আড্ডায় সময় কাটান ওসি। Advertisement অবৈধ মাদক ও ভারতীয় পণ্য চোরাচালানের নিরাপদ রুটে পরিণত হয়েছে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা। অভিযোগ রয়েছে, পুলিশের সহযোগিতায় এবং মাসোহারার মাধ্যমে নিয়মিত ইয়াবা, ফে...
সরকারি কর্মচারী না হয়েও করছেন প্রকল্পের সব ধরনের কাজ। ফাইল স্বাক্ষর থেকে শুরু করে, বদলি, দাপ্তরিক কাজ, প্রকল্পের বিল পাস সবই করছেন তারা। প্রকল্প কর্মকর্তার বিশেষ সহকারী হিসেবে পরিচিত পাওয়া এই দুই ব্যক্তি হলেন- কুষ্টিয়া জেলার শাওন ইসলাম ও বগুড়া জেলার শাকিল আহম্মেদ রকি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল রহমান গত বছরের ডিসেম্বর যোগদার করেই নিজ ক্ষমতা বলে ওই দুইজনকে চিতলমারীতে নিয়ে আসেন। Advertisement নাম প্রকাশ না করার শর্তে পিআইও অফিসের এক কর্মচারী বলেন, ‘ওই দুই ব্...