বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় পরিত্যক্ত মর্টারশেল বিস্ফোরণে সুমিনাইং তঞ্চঙ্গা (৯) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২ জুন ২০২৬) দুপুর দেড়টার দিকে বাইশফাঁড়ী সীমান্তের ৩৯ ও ৪০ নম্বর পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সুমিনাইং তার মায়ের সঙ্গে জুমে কাজ করতে গিয়ে সীমান্তসংলগ্ন এলাকায় একটি পরিত্যক্ত মর্টারশেল কুড়িয়ে পায়। পরে সেটি জুমঘরে এনে খেলতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর বিজিবি ও পুলিশ মরদেহ উদ্ধার করে। স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।