বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ায় আনন্দ ও শ্রদ্ধা জানিয়ে বিশেষ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে রোয়াংছড়ি উপজেলা যুবদল। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক লু প্রু মং মারমা। অনুষ্ঠানে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে নতুন মন্ত্রী জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করবেন বলে তারা প্রত্যাশা করেন। পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে লু প্রু মং মারমা বলেন, একটি গাছ রোপণ মানে শুধু একটি চারা লাগানো নয়; বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্সিজেন, ছায়া ও জীববৈচিত্র্যের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা মহিলা দলের সাবেক সহ-সভানেত্রী প্রুহ্লাচিং মারমা, সদস্য শৈয়ই মারমা, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মংক্যওয়াই মারমা ও সদস্য হাইনু মং মারমাসহ দলীয় নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি যুবদলের উদ্যোগে বিভিন্ন স্থানে বেশ কিছু গাছের চারা রোপণ করা হয়।
গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের আর বেশি সময় বাকি নেই। ঠিক এই সময় দল গুছানোর কাজটা করছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আসছে আসরের জন্য বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলে টানতে চায় তারা। এছাড়াও সৌম্য সরকারের দিকে নজর দিয়েছে বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। Advertisement দলের পরিচালক শানিয়ান তানিম শনিবার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার... আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা সাধারণত টি-টোয়েন্টি দলে থাকেন না, তাই তখন...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৩ হাজার ৯০০ ছাড়িয়েছে। Advertisement এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি আগ্রাসনে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫৩ হাজার ৯০১ জনে। শনিবার (২৪ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায়...
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর থেকে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রজনী আক্তার তুশি (৩৮)। Advertisement শনিবার রাতে ফতুল্লার মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন রুবেল মিয়ার বাড়ি থেকে ছাত্র-জনতা আটক করে তাকে পুলিশে সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম। জানা যায়, রজনী আক্তার তুশি ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য। তিনি ডেমরা সারুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকার আবুল কাশেমের মেয়ে। ফতুল...
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা এলাকার শ্যামপুর সীমান্তে শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- শ্যামপুর গ্রামের শের আলীর ছেলে রবিউল (২৮) ও একই গ্রামের আব্দুল হাকিম মিয়ার ছেলে আজাদ হোসেন (২৬)। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুলতারপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট ক...
আশুগঞ্জ থানার ওসি মোহা. বিল্লাল হোসেন। তার নিয়ন্ত্রণে মাদক ব্যবসা। তিনি মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছেন। অভিযোগ পাওয়া গেছে, মাদককারবারিদের তার সাহায্য করার বিষয়টি ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। রাত ১২টার পর থেকে রাতভর মাদককারবারিসহ বিভিন্ন স্থানে মদের আড্ডায় সময় কাটান ওসি। Advertisement অবৈধ মাদক ও ভারতীয় পণ্য চোরাচালানের নিরাপদ রুটে পরিণত হয়েছে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা। অভিযোগ রয়েছে, পুলিশের সহযোগিতায় এবং মাসোহারার মাধ্যমে নিয়মিত ইয়াবা, ফে...