প্রকাশ :: ... | ... | ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রকৃত গরিবরাই সরকারের সহায়তা পাবে- মাধবী মারমা এমপি


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রকৃত গরিবরাই সরকারের ফ্যামেলী ও কৃষক কার্ডের সহায়তা পাবেন বলে উল্লেখ করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাধবী মারমা। বৃহস্পতিবার (১ অক্টোবর) সারা দেশে একযোগে কৃষি কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধনের অংশ হিসেবে বান্দরবানের রুমায় রুমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাধবী মারমা বলেন, কৃষক কার্ড ও ফ্যামেলী কার্ড জনগনের জন্য প্রধান মন্ত্রীর মহৎ একটি উদ্দ্যেগ।যা ধর্ম বর্ণ ও দলমত নির্বিশেষে প্রকৃত গরিব ও অসচ্চল ব্যক্তিরাই এই কার্ডের উপকার ভোগী হবেন।লিস্টে থাকা বা মোনিত কোন ব্যক্তি যদি কোন কারনে সরকারের উপহারের এই টাকা না পায় তাহলে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেন তিনি। রুমা উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, উপজেলায় ৫হাজার ৫ শত এক জন কৃষকের তথ্য সংগ্রহ করা হচ্ছে ইতি মধ্যে ১২শত এক জনের তথ্য সংগ্রহ ও ব্যংক অ্যাকাউন্ট সম্পন্ন করা হয়েছে।এদের মধ্যে আজ প্রথম ধাপে ৫৭৭ জন কৃষকের ব্যংক অ্যাকাউন্টে ২৫০০ টাকা হারে প্রদান করা হবে। রুমা পলি মৌজা কৃষক লাল থং থাং বম বলেন, এক সময় তারা শুধু মাত্র জুম চাষে সীমাবদ্ধ থাকলেও এখন বিভিন্ন ফলদ বাগান আবাদ করছেন।প্রধান মন্ত্রী তারেক রহমানের এই কৃষক কার্ডের কারনে জীবন মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। রুমা সদরের কৃষক উখ্য মং মারমা বলেন, কফি, কাজুসহ বিভিন্ন কৃষি পন্য উৎপাদন করেন তিনি ও তার পরিবার।এঅবস্থায় প্রধান মন্ত্রীর উপহারের এই কৃষক কার্ডের এই টাকায় ক্ষেতের সার,বীজ ও সেচ ব্যয়ে ব্যবহার করতে পারবেন এবং এতে ফসল উৎপাদন আরও বৃদ্ধি পাবে। প্রধান মন্ত্রীর এই উদ্দ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস,কৃষি মন্ত্রণালয়ের উপ সচিব ড. মো. হারুনুর রশিদ, বান্দরবান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবু নাঈম মো. সাইফুদ্দীন,অতিরিক্ত পুলিশ সুপার মো. তাসলিম হোসাইন, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ লিজা প্রমূখ।