প্রকাশ :: ... | ... | ...

টেকনাফে ঈদের রাতে সংঘর্ষে প্রাণ গেল ১৫ বছরের কিশোরের


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকন্ঠ

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় ঈদের দিন রাতে দুই পক্ষের পূর্বশত্রুতার জেরে সংঘর্ষের ঘটনায় ১৫ বছর বয়সী কিশোর মো. ইব্রাহিম নিহত হয়েছে। স্থানীয়দের মতে, ঈদের দিন বিকেলে শাহপরীর দ্বীপ–হারিয়াখালী সড়কের ৩ নম্বর ব্রিজ এলাকায় কয়েকজন তরুণের মধ্যে কথাকাটাকাটি হয়, যা পরে রাতে সংঘর্ষে রূপ নেয়। ওই সংঘর্ষ দেখতে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও মারধরের মধ্যে পড়ে গুরুতর আহত হয় ইব্রাহিম। পরিবার জানায়, ঈদের দিন দুপুরে মা–ছেলে কোরবানির পশুর মাংস প্রস্তুতের কাজে অন্যের বাড়িতে যান এবং কাজ শেষে কিছু মাংস নিয়ে বাড়ি ফেরেন। সন্ধ্যায় ইব্রাহিম মায়ের কাছে দ্রুত রুটি–মাংস খাওয়ার জন্য অপেক্ষা করছিল। কিন্তু বাইরে ঝগড়ার শব্দ শুনে সে ঘটনাস্থলে গেলে এই দুর্ঘটনার শিকার হয়। প্রথমে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় রবিউল আলম (২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মা নুর নাহার বেগম ছেলের হত্যার বিচার দাবি করেছেন।