প্রকাশ :: ... | ... | ...

চকরিয়ায় আবাসিক হোটেলে পুলিশের অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার ৪


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

কক্সবাজারের চকরিয়ায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে শনিবার (২৩ আগস্ট) বিশেষ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ। এ সময় হোটেলের একটি কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।