প্রকাশ :: ... | ... | ...

লামায় মাদক সেবন ও মা-বাবাকে মারধরের দায়ে যুবকের কারাদণ্ড


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলায় ইয়াবা ও মদ সেবন, মা-বাবাকে মারধর এবং দেশীয় অস্ত্র রাখার অপরাধে মো. ইমতিয়াজ (২৪) নামের এক যুবককে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাত ৯টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা ঘোষণা করা হয়। এতে মামলা নম্বর ৫৩/২০২৬ নথিভুক্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। দণ্ডপ্রাপ্ত মো. ইমতিয়াজ লামা পৌরসভার চেয়ারম্যানপাড়া এলাকার বাসিন্দা সোহরাব ড্রাইভারের ছেলে। রায় ঘোষণার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন মন্তব্য করেন, "যে সন্তানকে মা ১০ মাস ১০ দিন নিজের গর্ভে ধারণ করেছেন, সেই সন্তান কর্তৃক মা লাঞ্ছিত হওয়া অত্যন্ত দুঃখজনক। তাই মায়ের প্রতি সম্মান ও অপরাধের মাত্রা বিবেচনা করে এই কুলাঙ্গার সন্তানকে ১০ মাস ১০ দিন কারাদণ্ড প্রদান করা হয়েছে।"