প্রকাশ :: ... | ... | ...

লামায় জেলা পরিষদ সদস্য পদে প্রতিনিধি না থাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে লামা উপজেলা থেকে কোনো প্রতিনিধি না রাখার প্রতিবাদে এবং লামা উপজেলাকে অন্তর্ভুক্ত করার দাবিতে লামাবাসীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) লামা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি লামা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি রিফায়ুল ইসলাম, সমাজকর্মী ও সাংবাদিক আবদুল করিম, সাংবাদিক নজরুল ইসলাম এবং সাংবাদিক ও মানবাধিকারকর্মী এম আই খোয়াজ। বক্তারা বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ লামার মতো একটি জনবহুল ও ঐতিহ্যবাহী উপজেলাকে প্রতিনিধিত্বহীন রাখা সম্পূর্ণ অহেতুক ও বৈষম্যমূলক। পার্বত্য জেলার সুষম উন্নয়ন এবং স্থানীয় সাধারণ মানুষকে অধিকারের আওতায় আনতে অবিলম্বে এই জেলা পরিষদে লামা থেকে প্রতিনিধি অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানান তারা। অন্যথায় দ্রুত সময়ের মধ্যে এই বৈষম্য নিরসন না করা হলে ভবিষ্যতে আরও কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।