প্রকাশ :: ... | ... | ...

রোয়াংছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

​“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা, ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ​মঙ্গলবার ১৮ আগস্ট উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাজমিন আলম তুলি। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: ​মোহাম্মদ এহসানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ​হুমায়ুন কবীর, অফিসার ইনচার্জ ওসি রোয়াংছড়ি থানা ​মোহাম্মদ সফিক, রেঞ্জ কর্মকর্তা, রোয়াংছড়ি বন বিভাগ ​সাশৈপ্রু, হেডম্যান, আলেক্ষ্যং মৌজা ​মিচিং মার্মা, হেডম্যান, ৩৪৫ নম্বর নোয়াপতং মৌজা ​শৈসাঅং মারমা, হেডম্যান, ঘেরাউ মৌজা ​হ্লামংপ্রু, হেডম্যান, বেক্ষ্যং মৌজা ​এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় মৎস্যচাষি ও মৎস্যজীবীরা সক্রিয়ভাবে অংশ নেন। ​আলোচনা সভা শেষে স্থানীয় পর্যায়ে মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও মৎস্য খাতের উন্নয়নে বিশেষ অবদান রাখায় সফল মৎস্যচাষিদের সম্মাননা স্মারক দেওয়া হয়। পাশাপাশি মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার বিজয়ী ও বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।