প্রকাশ :: ... | ... | ...

রোয়াংছড়িতে পর্যটক গাইডদের প্রশিক্ষণ ও ত্রাণ বিতরণ সম্পন্ন


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

আর্স বাংলাদেশের উদ্যোগে পেশাগত দক্ষতা বৃদ্ধি, খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় স্থানীয় পর্যটক গাইডদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, খাদ্যসামগ্রী ত্রাণ বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘আর্স বাংলাদেশ’-এর উদ্যোগে দিনব্যাপী এই কর্মসূচি আয়োজিত হয়। রোয়াংছড়ি উপজেলা পর্যটক গাইড কল্যাণ সমবায় সমিতি লিঃ-এর সভাপতি চিংনুমং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ধর্মজয় ত্রিপুরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্স বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শামসুর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আমিনুল ইসলাম বকুল এবং রোয়াংছড়ি উপজেলার ৩নং আলেক্ষ্যং ইউপি সদস্য জনাব মংক্যউ মারমা। বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিষয়ক বিশেষজ্ঞ প্রশিক্ষক মিসেস সাইন সাইন মারমা দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন। প্রশিক্ষণে পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিতকরণ, পর্যটকদের নিরাপত্তা প্রদান এবং পেশাদার নির্দেশনার নানা দিক তুলে ধরা হয়। অভি ফয়সাল ও প্রত্যুষ চাকমার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় পর্যটন খাতের উন্নয়ন এবং গাইডদের আর্থ-সামাজিক অবস্থা মজবুত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে আর্স বাংলাদেশ-ه‌یর পক্ষ থেকে সমিতির প্রায় ৪০ জন পর্যটক গাইডের মাঝে খাদ্যসামগ্রী ত্রাণ হিসেবে বিতরণ করা হয়। পাশাপাশি, সংগঠনের সার্বিক কার্যক্রম ও স্থায়িত্ব ত্বরান্বিত করতে সমিতির তহবিলে বিশেষ অর্থ সহায়তা প্রদান করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।