প্রকাশ :: ... | ... | ...

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রুমা সাঙ্গু সরকারি কলেজের শিক্ষার্থীদের নীলগিরি শিক্ষা সফর ভ্রমণ


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয় ও অর্থায়নে রুমা সাঙ্গু সরকারি কলেজের ৩৬ জন শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে বান্দরবানের বিখ্যাত নীলগিরি পর্যটন কেন্দ্রে একটি শিক্ষণীয় শিক্ষা সফর সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক জ্ঞান প্রভাত চাকমার নেতৃত্বে রুমা থেকে নীলগিরির উদ্দেশে যাত্রা শুরু করে দলটি। এই সফরে ১৭ জন ছাত্র, ১৫ জন ছাত্রী এবং ১ জন শিক্ষক অংশ নেন। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে দেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটনের অপার সম্ভাবনা এবং স্থানীয় পরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটানোই ছিল এই সফরের মূল লক্ষ্য। এদিকে, শিক্ষা সফরের সম্পূর্ণ ব্যয়ভার বহন, সার্বিক সহযোগিতা ও সুচারু সমন্বয়ের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছে রুমা সাঙ্গু সরকারি কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। তারা জানান, সেনাবাহিনীর এই মহতী সহযোগিতার ফলে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছে এবং এ ধরনের উদ্যোগ তাদের শিক্ষাজীবনে এক স্মরণীয় ও অনুপ্রেরণাদায়ী অধ্যায় হয়ে থাকবে।