আলীকদমে হাম ও ডায়রিয়া রোগে আক্রান্তদের খোঁজখবর নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলীকদমে ছুটে আসেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন।
পরিদর্শনকালে তারা রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তারা রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও সেবার ঘাটতি পূরণের বিষয়ে গুরুত্বারোপ করেন।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি ও চিকিৎসা সেবা জোরদার করা হয়েছে। আক্রান্তদের আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।