প্রকাশ :: ... | ... | ...

লামায় পুলিশের বিশেষ অভিযানে চোলাই মদ ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানের লামায় পুলিশের বিশেষ অভিযানে চোলাই মদ ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে নিয়মিত মামলার পরোয়ানাভুক্ত আরও একজন আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি দোকান থেকে ৬.২৫ লিটার চোলাই মদসহ থোয়াইং অং ছিং মার্মা (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, রূপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ৭ পিস ইয়াবাসহ মো. মিজান (২০) ও ইমরান হোসেন (২১) নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। লামা থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। লামাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে বিশেষ অভিযান নিয়মিত চলবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে। পুলিশ আরও জানায়, গ্রেফতার তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।